ছবি: সংগৃহীত
জাতীয়

ঐতিহাসিক ঢাকা গেট খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক: সংস্কার কাজ শেষে বছরের পর বছর অবহেলিত থাকা দোয়েল চত্বর এলাকার ঐতিহাসিক স্থাপনা ঢাকা গেট বা ঢাকা ফটক আজ সবার জন্য খুলে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: শিক্ষক নিবন্ধনের প্রিলি ১৫ মার্চ

সচেতন নগরবাসীর দীর্ঘ দিনের দাবি ছিল সংস্কার করে এটির ঐহিত্য রক্ষার। এরই প্রেক্ষিতে গেটটির সংস্কার কাজ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বুধবার (২৪ জানুয়ারি) ডিএসসিসির মুখপাত্র আবু নাছের জানান, আজ বিকাল ৪ টায় ঐতিহাসিক ঢাকা ফটক এর সংস্কারকৃত কাজের উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন।

আরও পড়ুন: মাস্টার্স শেষ পর্বের তারিখ ঘোষণা

এর আগে গত বছরের ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ নেতার মাজার সংলগ্ন এই ঢাকা গেট বা ঢাকা ফটকের (বাংলার সুবেদার মীর জুমলা ফটক) সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটির সংস্কার কাজ করছে মূলত ডিএসসিসির প্রকৌশল বিভাগ।

গেটের অংশগুলো সংস্কারের পাশাপাশি এখানে রাখা হয়েছে নান্দনিক চত্বর, ইতিহাস সম্বলিত ফলক, বসার স্থান এবং চারদিকে নান্দনিক বাতি।

এ কাজটি দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আনফা ট্রেডিংকে, যার চুক্তি মূল্য ছিল ৭১ লাখ ৬৫ হাজার ৯৯১ টাকা। এছাড়া আশেপাশের সৌন্দর্য বর্ধনের নকশা প্রণয়ন করেছেন প্রকৌশলী অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ।

আরও পড়ুন: বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন

ঢাকা গেটের সংস্কার কাজ শুরু করার বিষয়ে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্যকে ফিরিয়ে আনা আমাদের অন্যতম লক্ষ্য।

নির্বাচনের সময় বলেছিলাম ঢাকার যে ঐতিহ্য আছে তা আমাদের ধারণ করতে হবে, সংরক্ষণ করতে হবে। শুধু দেশবাসী নয়, বিশ্বের কাছে তুলে ধরতে হবে। সেই ইতিহাস ও ঐতিহাসিক চিত্রকে ফিরিয়ে আনতে চাই।

আরও পড়ুন: পাঠদান স্থগিত রেখে শিক্ষকদের অনুষ্ঠান

তিনি আরও বলেন, ঐতিহাসিক ঢাকা ফটক আগে রমনা ফটক নামেও পরিচিত ছিল। একসময় তৎকালীন বাংলার সুবেদার মীর জুমলা এ ফটক নির্মাণ করেছিলেন। সে সময়ের চিত্র এমন ছিল, এই ফটকই ছিল ঢাকার মূল প্রবেশদ্বার।

বুড়িগঙ্গা নদী দিয়ে আসার পর এই প্রবেশদ্বার দিয়ে সবাই ঢাকায় প্রবেশ করতো। ফটকের চারপাশে হাতি পাহারারত অবস্থায় থাকতো। এরকম চিত্রও আমরা দেখেছি। সেই ইতিহাস ও ঐতিহাসিক চিত্রকে আমরা ফিরিয়ে আনতে চাই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা