সংগৃহীত ছবি
জাতীয়

মাঘের শীতে কাবু ঢাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: শীতের মৌসুমের শুরু থেকেই এ বছর ঠান্ডার প্রকোপ অনেকটা বেশি। অন্যান্য বছর উত্তরের জনপদ শীতে বিপর্যস্ত হলেও এবার এর ছোঁয়া পেয়েছেন রাজধানীর মানুষজনও। পৌষ মাসের শেষ সময় থেকেই শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা এ জনপদ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টার দায়িত্ব বণ্টন

সোমবার (২২ জানুয়ারি) বাংলা মাঘ মাসের ৮ম দিনে সকাল হয়ে বেশ খানিকটা সময় পার হরেও রাজধানীর আকাশে দেখা নেই সূর্যের। কিছুটা কুয়াশা, ঠান্ডা আর হিমেল হাওয়ার প্রভাবে বিপর্যস্ত জনজীবন। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। কর্মদিন হওয়া সত্ত্বেও রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কিছুটা কম।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, আজ দিনের অধিকাংশ সময়ই ঢাকার আকাশ অস্থায়ীভাবে কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাছাড়া দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: অনিবন্ধিত সেট বন্ধের উদ্যোগ

এমন অবস্থায় বেশ বিপাক পড়েছেন রাজধানীবাসী। সকালে রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি এলিফ্যান্ট রোড এলাকায় ঘুরে দেখা যায়, কর্মব্যস্ত এই এলাকায় মানুষের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কম। যারা বের হচ্ছেন তারাও পর্যাপ্ত শীতের কাপড় পড়ে বাইরে বের হয়েছেন। এসব এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেটে উদ্বিগ্নতা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিভাবকদের।

আবার শীতের কারণে সকালে সড়কে পর্যাপ্ত মানুষ না আসায় ঘাটতি পড়েছে নিম্নের মানুষজনের আয়েও। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে রিকশাচালক আব্দুল ওয়াহীদ বললে, সকালে স্কুল-কলেজ, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া মানুষদের কাছ থেকে আমাদের সারাদিনের অর্ধেক ইনকাম হয়ে যেত। কিন্তু এখন সকালে বসে থাকতে হচ্ছে মানুষ পাওয়া যাচ্ছে না। শীতের কারণে মানুষ ঘর থেকে দেরিতে বের হয়। যার কারণে আয়েও টান পড়েছে। আর ঠান্ডা বাতাসে রিকশা চালাতেও কষ্ট হচ্ছে। বেশিক্ষণ রিকশা চালানো যাচ্ছে না।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা