সংগৃহীত ছবি
জাতীয়

প্রধানমন্ত্রীকে বেলারুশের প্রধানমন্ত্রীর অভিনন্দন 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বেলারুশের প্রধানমন্ত্রী রোমান গোলভচেঙ্কো।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় নারী নিহত

তিনি জানান, বেলারুশ প্রজাতন্ত্র সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, আমি আপনাকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাই।

রোমান গোলভচেঙ্কো জানান, আপনার নেতৃত্ব ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সঠিক কৌশলের জন্য এটি নিঃসন্দেহে আপনার প্রতি বাংলাদেশের জনগণের গভীর আস্থার প্রমাণ। আনন্দের সঙ্গে উল্লেখ করা যায় যে রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক ক্ষেত্রে সহযোগিতাকে আরও সফলভাবে শক্তিশালী করার জন্য পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আমাদের বন্ধুত্বপূর্ণ দুটি দেশের মধ্যে সংলাপ পরিচালিত হয়।

আরও পড়ুন: ছয় জেলায় বইছে শৈত্যপ্রবাহ

বেলারুশের প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমি দৃঢ় আস্থাশীল যে উভয় দেশের নাগরিকদের কল্যাণে বেলারুশের তৈরি যাত্রীবাহী ও রাস্তা নির্মাণের যন্ত্রপাতি, বৈদ্যুতিক যান এবং ট্রাক্টর সরবরাহের পাশাপাশি ওষুধ, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অব্যাহত সহযোগিতা ফলপ্রসূ দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে অবদান রাখবে। আমি এই সুযোগে একটি সুবিধাজনক সময়ে বেলারুশ ভ্রমণের জন্য আপনাকে পুনরায় আমন্ত্রণ জানাচ্ছি।

রোমান গোলভচেঙ্কো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সুখ এবং দায়িত্বশীল পদে সাফল্য কামনা করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা