সংগৃহীত ছবি
জাতীয়

ড্রাম থেকে নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় ময়লার ড্রাম থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

আরও পড়ুন : মনপুরায় বিপন্ন প্রজাতির কাছিম উদ্ধার

শুক্রবার (১২ জানুয়ারি) ভোরে আশুলিয়ার গোরাট এলাকায় সিনসিন গার্মেন্টসের পাশে মো. আশরাফুলের বাড়ির সামনে রাখা ময়লার ড্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

নবজাতকটিকে উদ্ধারকারী স্থানীয় আব্দুল মোতালেব জানান, এলাকায় রিকশার গ্যারেজ আছে। ভোরে গ্যারেজে এক চালক রিকশা চার্জে দিয়ে বাইরে যাওয়ার সময় শিশুর কান্না শুনতে পায়। পরে আমাকে ডেকে নিয়ে গেলে, আশরাফুলের বাড়ির সামনে রাখা ময়লার ড্রামে পলিথিনি মোড়ানো এক নবজাতককে দেখি। পেঁয়াজ, রসুন ও ফুলকপির উচ্ছিষ্ট অংশ দিয়ে বাচ্চাটিকে পলিথিনে মুড়িয়ে কে বা কারা ফেলে গেছে। পরে গার্মেন্টসের এক নারী বাচ্চাটাকে তার বাসায় নিয়ে সেবা করেন। এরপর আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে বাচ্চাটাকে ভর্তি করা হয়।

আরও পড়ুন : বোয়ালমারীতে শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের এনআইসিউ ও পেডিয়াট্রিক বিভাগের কনসাল্ট্যান্ট ডা. অনিমা ফেরদৌস জানান, শিশুটিকে ভোর ৬টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এসময় তার পুরো শরীর বরফের মতো শীতল ছিলো। দ্রুত শিশুটিকে এনআইসিইউতে চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু অতিরিক্ত শীত এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকাসহ নাড়ি দিয়ে রক্তক্ষরণের কারণে শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, ময়লার ড্রাম থেকে নবজাতককে জীবত উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটিকে কারা ফেলে রেখে গেছে তাদের খোঁজ চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা