সংগৃহীত
জাতীয়

অশুভ শক্তির বীজকে উৎপাটন করতে হবে

নিজস্ব প্রতিবেদক: আ’লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের দেশে সাম্প্রদায়িক অশুভ শক্তির বীজবৃক্ষ আজকে যে ডালপালা বিস্তার করেছে, এ সাম্প্রদায়িক বীজবৃক্ষকে উৎপাটন করতে হবে। প্রধানমনন্ত্রীর নেতৃত্বে বিজয়কে সংহত করে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা অভিমুখে আমাদের অধিকার অব্যাহত থাকবে।

আরও পড়ুন: স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনার শ্রদ্ধা

বুধবার (১০ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।

কাদের জানান, আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েছি। আমাদের নেত্রী ৫ম বারের মতো ও টানা ৪র্থ বার প্রধানমন্ত্রী হয়েছেন।

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা-পাগল, মুক্তিকামী বাঙালি মরণপণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা বিজয় ছিনিয়ে আনি। বঙ্গবন্ধুর অনুপস্থিতে বিজয় অসম্পূর্ণ ছিল। বিজয়ের ঘরে ছিল শূন্যতা। বিজয়ের মহানায়ক নেই, বিজয় যেন অনুপস্থিত। ১০ জানুয়ারি বঙ্গবন্ধু যখন এলেন তখনই আমাদের ১৬ ডিসেম্বরের বিজয়।’

আরও পড়ুন: এমপিদের গেজেট প্রকাশ

সেতুমন্ত্রী জানান, ৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে আবার উল্টোপথে যাত্রা শুরু হয় দেশের। পাকিস্তানি ধারায় বাংলাদেশ ফিরে যায়। মুক্তিযুদ্ধের মূল্যবোধ স্বাধীনতার আদর্শ লুণ্ঠিত হয়েছে। জয় বাংলা নির্বাসিত হয়। দীর্ঘ ২১ বছর দেশ আবারও পাকিস্তানি সাম্প্রদায়িক ধারায় চলে যায়।

ওবায়দুল কাদের আরও বলেন, আজকের দিন আমাদের অঙ্গীকার, দেশে এখন সম্প্রদায়িক অশুভ শক্তির যে বীজবৃক্ষ ডালপালা বিস্তার করেছে, এ সাম্প্রদায়িক বীজবৃক্ষকে উৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়কে সংহত করে, আমাদের অধিকার বঙ্গবন্ধু স্বপ্ন সোনার বাংলা অভিমুখে অব্যাহত থাকবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা