বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম
জাতীয়

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের মৃত্যুতে তোফায়েল আহমেদের শোক

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভোলা- ১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

ভিডিও বার্তায় পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ভোলার কৃতী ও গর্বিত সন্তান। সারাদেশের সাতজন বীরশ্রেষ্ঠের একজন মোস্তফা কামাল। মোস্তফা কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন তোফায়েল আহমেদ।

মালেকা বেগম মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মোস্তফা কামাল নগর (মৌটুপি) গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ গত ৮ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে মালেকা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ২০ আগস্ট সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর গত কয়েক দিন আগে তাকে ভোলায় নিয়ে আসা হয়।

বাদ আছর আলীনগর ইউনিয়নের ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মালেকা বেগমকে দাফন করা হয়।

ভোলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে সরকার মোস্তফা কামালের মা মালেকা বেগমকে একটি বাড়ি দেয়। পাশাপাশি মৌটুপি গ্রামের নাম পরিবর্তন করে মোস্তফা কামাল নগর রাখা হয়েছে। দীর্ঘদিন বীরমাতা মালেকা বেগম তার বড় ছেলে ও নাতি-নাতনিদের সঙ্গে ওই বাড়িতেই বসবাস করে আসছিলেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা