সংগৃহীত ছবি
জাতীয়

নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে

নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে।

আরও পড়ুন : আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ জেলার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিচ্ছেন।

প্রতীক বরাদ্দের পর আজ থেকেই প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় মাঠে নামছেন প্রার্থীরা। তফশিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

আরও পড়ুন : শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরাঞ্চল

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ৩৪৭ প্রার্থী। তাদের প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৯০২ জন। এর মধ্যে স্বতন্ত্র এবং নিবন্ধিত ২৭টি রাজনৈতিক দলের প্রার্থী আছেন। চূড়ান্ত প্রার্থীদের উল্লেখযোগ্য অংশ স্বতন্ত্র। স্বতন্ত্রদের তালিকায় বেশ কয়েকজন বর্তমান সংসদ-সদস্যও আছেন। তারা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসাবে ভোটের লড়াইয়ে নেমেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা