ছবি : সংগৃহিত
জাতীয়

জাহাঙ্গীর আলমকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশনের অনুসন্ধান কমিটি।

আরও পড়ুন: গণভবনে রওশন এরশাদ

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসি থেকে এই তথ্য জানানো হয়। গাজীপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান নাজমুন নাহার সাবেক মেয়রকে তলব করেছেন।

চিঠিতে মেয়রকে উদ্দেশ্য করে নাজমুন নাহার জানান, বিধি লঙ্ঘনের কারণে কেন নির্বাচন কমিশন আপনার বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদন প্রেরণ করা হবে না, তা বুধবার বেলা ১১টার মধ্যে আপনাকে স্বয়ং নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

আরও পড়ুন: মানবাধিকার লঙ্ঘনকারীরা সোচ্চার

চিঠিতে উল্লেখ করা হয়, গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন, তার পক্ষে গত সোমবার দুপুরে প্রতীক বরাদ্দের আগে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ সময়ের পূর্বে বঙ্গতাজ অডিটরিয়ামে মতবিনিময় সভা হয়। সেখানে আপনি নির্বাচনী প্রচারণা করেছেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১২ বিধির সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। যা নির্বাচনী অনুসন্ধান কমিটি থেকে অনুসন্ধান কার্য পরিচালনাকালে এবং প্রকাশিত সংবাদ মাধ্যমে পরিলক্ষিত হয়েছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা