আপিল বিভাগের দুই বিচারপতিকে সংবর্ধনা
জাতীয়

আপিল বিভাগের দুই বিচারপতিকে সংবর্ধনা

নিউজ ডেস্ক:

সুপ্রিম কোর্টেরা আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের আট বিচারপতি ভার্চুয়ালি এজলাসে বসেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আইনজীবী সমিতির সভাপতিএকে একে নবনিযুক্ত দুই বিচারপতির সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ততুলে ধরেন। এরপর দুই বিচরপতি সংবর্ধনার জবাবে বক্তব্য দেন। এসময় ভার্চুয়ালি সুপ্রিম কোর্টের অনেক আইনজীবী সংযুক্ত ছিলেন।

এর আগে গত ২ সেপ্টম্বর বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসানকে নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইনমন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

পরে ৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই বিচারপতিকে শপথ বাক্যপাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বিচারপতি তারিক উল হাকিম

১৯৫৩ সালের ২০ সেপ্টেম্বর জন্ম নেওয়া এ বিচারপতির বাবাও ছিলেন বিচারপতি। নাম বিচারপতি মাকসুম উল হাকিম। বিচারপতি তারিক উল হাকিম ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে জেলা আদালত এবং ১৯৮৯ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০২ সালের ২৯ জুলাই তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৪ সালের ২৯ জুলাই স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। তার স্ত্রী নাসিমা কে. হাকিম ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় নিয়োজিত রয়েছেন।

বিচারপতি ওবায়দুল হাসান

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস, এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জনের পর বিচারপতি ওবায়দুল হাসান ১৯৮৬ সালেজেলা আদালত, ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০০৯ সালের ৩০ জুন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালের ৬ জুন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এ বিচারপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এরও চেয়ারম্যান ছিলেন।

এ দুজন বিচারপতি নিয়োগের ফলে এখন আপিল বিভাগের বিচারপতি হলো মোট আটজন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা