সংগৃহীত
জাতীয়

পাস করলে হবে না, অর্থবহ হতে হবে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, গত বছরের তুলনায় এ বছরের ফলে ইতিবাচক লক্ষণ প্রকাশ পেয়েছে। আমি বিশ্বাস করি যে আমরা বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগ নিয়েছি সেগুলো এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছে। শুধুমাত্র পড়ে পাস করলে হবে না, সেটা অর্থবহ হতে হবে।

আরও পড়ুন: এইচএসসির ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

রোববার (২৬ নভেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। এরপর প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে এসব কথা বলেন।

শেখ হাসিনা জানান, আমি দেখেছি, এইচএসসি বা সমমানের পরীক্ষার ফল ৬০ দিনে দেওয়ার যে একটা রীতি, কিন্তু সেটা আপনারা অব্যাহত রেখেছেন। আপনাদের সেটার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

আরও পড়ুন: র‍্যাবের ৪৩০ টহল দল মোতায়েন

প্রধানমন্ত্রী আরও বলেন, আজকে বাংলাদেশের সাক্ষরতার বৃদ্ধি পেয়েছে, শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা একটা সার্ভে করেছিলাম, কোনো কোনো এলাকাতে প্রাইমারি স্কুল ছিল না। এক কামরার কিছু স্কুল করা হয়েছিল। আমরা সেগুলোকে ৩ কামরা করে দেই। এখনকার মতো সারা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা ছিল না। ২ মাইলের মধ্যে যদি স্কুল না থাকে, আমরাই সেখানে স্কুল করার উদ্যোগ নিয়েছিলাম।

শেখ হাসিনা জানান, আমি বিশ্বাস করি এর পেছনে আমরা যে বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগ নিয়েছি সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শুধুমাত্র পড়ে পাস করলে হবে না, সেটা অর্থবহও হতে হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা