প্রতীকী ছবি
জাতীয়

রাজধানীতে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে ডিএনসিসির পরিত্যক্ত মার্কেট থেকে তানভীর নামে এক যুবকের হাত-পা ভাঙা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: বেনাপোলে সুমন হত্যা, আটক ৩

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় মিরপুর ১০ নম্বর প্যারিস রোডের ডিএনসিসির পরিত্যক্ত মার্কেট থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তানভীর মিরপুর ১১ নম্বর সি ব্লকের ১০ নম্বর রোডের একটি মাংসের দোকানের কর্মচারী। তার বাবার নাম মান্নু। মিরপুর ১১ নম্বরের মাদ্রাসা ক্যাম্পে পরিবারের সঙ্গে থাকতেন নিহত তানভীর।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ডিএনসিসির পরিত্যক্ত মার্কেটের নিচতলায় লাশটি পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। তাদের ধারণা, গতকাল (বৃহস্পতিবার ১৬ নভেম্বর) রাতে যেকোনো সময় সন্ত্রাসীরা পরিত্যক্ত এই মার্কেটে খুনের ঘটনাটি ঘটিয়েছে।

আরও পড়ুন: গাঁজাসহ মাদক কারবারি আটক

স্থানীয়রা জানান, এর আগেও এই মার্কেটে ৬টি লাশ পাওয়া গেছে। ডিএনসিসির পরিত্যক্ত মার্কেটটি একটি ‘কিলিং জোন’, মিরপুরের ‘অপরাধীদের আখড়া’ এটি। এখানে লাশ পাওয়া গেলেই পরবর্তীতে লোমহর্ষক খুনের ঘটনা বেরিয়ে আসে।

পল্লবী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা