ছবি: সংগৃহীত
জাতীয়

বাংলামোটরে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামোটর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: আমরা জানি কারা আগুন লাগাচ্ছে

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, বাংলামোটর মোড় থেকে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।

সন্ধ্যা ৬ টা ২২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

আরও পড়ুন: আরও ১৩ মৃত্যু, ১৬৩৮ জন শনাক্ত

এর আগে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের শুরুতে রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে মো. সবুজ (৩০) নামে রমজান পরিবহনের চালক দগ্ধ হন। এছাড়া উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় ককটেলটি বিস্ফোরিত হয়ে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন স্থানে অবরোধকারীদের বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরুর আগের রাত থেকেই সারাদেশে ৯ টি বাস ভাঙচুরের খবর পায় ফায়ার সার্ভিস। সেই সাথে আওয়ামী লীগের একটি কার্যালয়েও আগুনে দেওয়ার ঘটনা ঘটে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা