ছবি: সংগৃহীত
জাতীয়

মিরপুরে ত্রিমুখী সংঘর্ষ, ব্যাপক ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর এলাকায় আন্দোলনরত পোশাক শ্রমিকদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে।

আরও পড়ুন: কুলিয়ারচরে মিছিলে গুলি, নিহত ২

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১২ টা থেকে ত্রিমুখী এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ টি বাস, ২ টি মার্কেট, একটি ব্যাংকের শাখা ও ২ টি পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন গার্মেন্টস শ্রমিকরা। আজ মিরপুর-১১ তে আন্দোলনরত শ্রমিকদের সাথে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

আরও পড়ুন: ৩ পুলিশকে কুপিয়ে জখম

এ সময় ২ গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নামে পুলিশ। পরবর্তীতে ৩ পক্ষের মধ্যেই ধাওয়া-পাল্টা ধাওয়া ও পিকেটিং চলে।

ডিএমপির মিরপুর বিভাগের পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাজমুল জানান, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের সাথে প্রথমে স্থানীয় আওয়ামী লীগের লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়ার ও পিকেটিংয়ের ঘটনা ঘটে।

আরও পড়ুন: আজও সড়কে শ্রমিকরা, উত্তাল গাজীপুর

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ মাঠে নেমেছে। শ্রমিকরা এখন রাস্তায় আছে। বিষয়টি সুরাহা করার জন্য স্থানীয় সংসদ সদস্য এসেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা