সংগৃহীত ছবি
জাতীয়

নির্বাচনে প্রয়োজন শর্তহীন সংলাপ

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমরা নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা চাই জানিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছন, গণতন্ত্রে রাজনৈতিক সংঘাতের কোনো স্থান নেই, নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজন শর্তহীন রাজনৈতিক সংলাপ।

আরও পড়ুন : যথাসময়ে নির্বাচন

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে হয় পিটার হাসের। বৈঠকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংলাপের ওপর জোর দেন তিনি।

আরও পড়ুন : গাজায় প্রতিদিন হতাহত ৪২০ শিশু

রাষ্ট্রদূত বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা রাজনৈতিক দল, সরকার, ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, গণমাধ্যম এবং অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে অবমূল্যায়ন করে এমন যে কোনো প্রতিক্রিয়া, ইন্টারনেট ব্যবহারে বাধা প্রদান, সহিংসতা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। আমি আশা করি সব পক্ষ শর্তহীনভাবে সংলাপে বসে সামনের দিকে এগোবে এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে নেবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে আগামীকাল বুধবার থেকে। নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, তখন হঠাৎ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের এ আকষ্মিক বৈঠক।

আরও পড়ুন : বিএনপি-জামায়াতের অবরোধ চলছে

সকাল সাড়ে ১০টায় বৈঠকের জন্য সময় নির্ধারিত থাকলেও ১০টার আগেই ইসিতে প্রবেশ করেন পিটার হাস। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কক্ষেই শুরু হয় বৈঠক। বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ও কমিশন সচিব অংশ নেন। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে প্রথমেই গণমাধ্যমে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা