ছবি: সংগৃহীত
জাতীয়

নিহত পুলিশ সদস্যের শেষ বিদায়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সমাবেশ চলাকালে সংঘর্ষে নিহত পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ স্বজন ও সহকর্মীদের চোখের জল এবং কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত হয়ে ফ্রিজিং ভ্যানে রাজারবাগ ছাড়লেন।

আরও পড়ুন: পুলিশ সদস্য হত্যার ঘটনায় গ্রেফতার ২

রোববার (২৯ অক্টোবর) দুপুর আড়াই টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ শিরু মিয়া মিলনায়তনে জানাজার নামাজ শেষে ফ্রিজিং ভ্যানে করে তার মরদেহ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়।

নিহত পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজের গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। তার বাবার নাম সেকান্দার আলী।

আরও পড়ুন: হরতালের উত্তাপ নেই বেনাপোল বন্দরে

এর আগে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশ কমিশনার হাবিবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাকে দেওয়া হয় ‘গার্ড অব অনার’। এ সময় করুণ সুরে বেজে ওঠে বিউগল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানান, এমন নৃশংস ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমিরুল ইসলামকে যেভাবে হত্যা করা হয়েছে, অসম্মান করা হয়েছে, এটি সমস্ত পুলিশ বাহিনীকে করা হয়েছে। এর উপযুক্ত ও যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।

আরও পড়ুন: হরতালের উত্তাপ নেই বেনাপোল বন্দরে

নিহত আমিরুলের পরিবার ও সন্তানের পড়ালেখার যাবতীয় দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশ বহন করবে বলে জানান তিনি।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর ফকিরাপুল ৪ রাস্তার মোড়ে বিএনপির সাথে সংঘর্ষের সময় ডিউটিতে থাকা অবস্থায় পিটুনিতে মারা যান পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা