ছবি: সংগৃহীত
জাতীয়

রাজধানীতে ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গতকাল রাজধানীতে টানা ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: গুলশানে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। এর পরেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েছে।

সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে অনেক রাস্তা তলিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে যান চলাচল।

বৃষ্টির সময় ঘরমুখী মানুষকে ঘণ্টার পর ঘণ্টা একস্থানে আটকে থাকতে হয়েছে। অনেকেই ফেসবুকে জানিয়েছেন তাদের ভোগান্তির কথা। বৃষ্টির কারণে কর্মস্থল থেকে অনেকে সময় মতো বের হতে পারেননি।

আরও পড়ুন: মিরপুরে পানিতে বিদ্যুতায়িত হয়ে নিহত ৪

এ সময় রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, মানিক মিয়া এভিনিউর সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। আরও অনেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দীর্ঘ যানজট দেখা গেছে।

এছাড়া ধানমন্ডির সাত রাস্তা, নিউ মার্কেট-গাবতলী সড়ক, বেগম রোকেয়া সরণি, বাংলা মোটর, সার্ক ফোয়ারা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত দীর্ঘ যানজট দেখা যায়।

আরও পড়ুন: ভারত গেল প্রথম চালানের ইলিশ

গতকাল রাত ১০ টার দিকেই রাজধানীর গ্রিন রোড এলাকা তলিয়ে যায়। এ সময় সড়কে বহু গাড়ি আটকে থাকতে দেখা গেছে। এছাড়া ধানমন্ডি-৫ নম্বর সড়ক, নীলক্ষেত, কাঁটাবন, হাতিরপুল এলাকার সড়কেও পানি জমতে দেখা গেছে।

আবহাওয়া দফেতর জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর রংপুর ও ময়মনসিংহ বিভাগেও বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২৮৮৯

শুক্রবারের (২২ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আজ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গাসহ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এ সময় বজ্রপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। সেই সাথে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা