সংগৃহীত
জাতীয়

অক্টোবরে আসছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল 

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় আসছে। দলটি ৭-১৩ অক্টোবর বাংলাদেশ সফর করবে।

আরও পড়ুন: পর্যবেক্ষক না এলে প্রভাব পড়বে না

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার এ তথ্য জানিয়েছেন।

ব্রায়ান শিলার বলেন, যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআইয়ের নীতিমালার ঘোষণা অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষভাবে একটি যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করবে। দলটি ৭-১৩ অক্টোবর বাংলাদেশ সফর করবে। এতে ৬ জন প্রতিনিধি ও সহায়তাকর্মী থাকবেন।

আরও পড়ুন: বিবিএনজে চুক্তিতে সই করলেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, প্রতিনিধিদল বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নারী ও যুব গোষ্ঠীসহ সুশীল সমাজ সংস্থা, বাংলাদেশ ও আন্তর্জাতিক মিডিয়া সংস্থা ও বিদেশি কূটনৈতিক মিশনের সাথে দেখা করবে। সফর শেষে প্রতিনিধিদল একটি বিবৃতি দেবে, যেখানে ইতিবাচক প্রবণতা ও সেই সাথে উদ্বেগের ক্ষেত্রগুলো তুলে ধরা হবে এবং সুপারিশগুলো দেওয়া হবে।

যদিও পিইএএমের প্রাথমিক কাজ হলো নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচনী প্রেক্ষাপটে স্বাধীন ও নিরপেক্ষ তথ্য দেওয়া। নির্বাচনের দিনের জন্য সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাবে কি না, তা-ও এটি নির্ধারণ করবে।

আরও পড়ুন: ২৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতির শপথ

পর্যবেক্ষক প্রতিনিধিদলটি গত ৮-২৩ জুলাই ঢাকা সফরে করে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা