সংগৃহীত
জাতীয়

ব্যাংকে ঢুকে ছিনতাই, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টনে আইএফআইসি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে ২ পুলিশসহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

আরও পড়ুন: পর্যবেক্ষক না এলে প্রভাব পড়বে না

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।

দিন-দুপুরে ব্যাংকের ভেতর থেকে অবিশ্বাস্য কায়দায় টাকা ছিনতাইয়ের ঘটনা জানাজানির পরেই জড়িতদের গ্রেফতারে অপারেশন শুরু করে গোয়েন্দা পুলিশসহ একাধিক টিম।

পুলিশ জানায়, আব্দুল্লাহ আল মামুন নামে একজন ব্যবসায়ীর কর্মচারী আজিম উদ্দিন দুপুরে ঐ ব্যাংকে ২০ লাখ টাকা জমা দিতে আসেন। তিনি এসে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ান। এ সময় পুলিশের ইউনিফর্ম পরা ২র জন ব্যক্তি তাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যান। পরে তার কাছে থেকে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান তারা।

আরও পড়ুন: বিবিএনজে চুক্তিতে সই করলেন প্রধানমন্ত্রী

খবর পেয়ে ঘটনাস্থলে পল্টন থানা-পুলিশ ও ডিবির মতিঝিল জোনাল টিম যান। ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাংকের সামনের ফুটপাতের হকার হৃদয় ও তার সহযোগী মঞ্জুকে আটক করে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরা পুলিশ লাইনে ক্লোজ হয়ে থাকা পুলিশের ২ সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফকে ১০ লাখ টাকাসহ আটক করে ডিবি। তাদের দেওয়া তথ্যমতে, বাসাবো থেকে ছিনতাইয়ের আরও ১০ লাখ টাকা ও মোটরসাইকেলসহ সোহেলকে আটক করা হয়।

আরও পড়ুন: অক্টোবরে আসছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল

পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া জানান, ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পরপরই ব্যাংকের ভেতর-বাইরের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। পুলিশের ২ সদস্যকে শনাক্তের পর অন্যদের বিষয়ও বেরিয়ে আসে। ১ লাখ ৫ হাজার টাকা একটি হিসাব নম্বরে জমা দেওয়ার পরপরই ঐ যুবককে জিজ্ঞাসাবাদের নামে ব্যাংকের বাইরে নিয়ে আসা হয়। তখন তার ব্যাগে ২১ লাখ টাকা ছিল।

ডিবির মতিঝিল বিভাগের ডিসি রাজীব আল মাসুদ বলেন, ছিনতাইয়ের ঘটনা জানার পর থানা পুলিশকে অপারেশনে আমরা কিছু সহায়তা করেছি। এ ঘটনায় পল্টন থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা