ছবি-সংগৃহীত
জাতীয়

‘প্রথম প্রেম দিবস’ আজ

নিজস্ব প্রতিবেদক: আজ ১৮ সেপ্টেম্বর, ‘প্রথম প্রেম দিবস।’ ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিবছর এ দিনটিতে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি ছুটি ঘোষণা করেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি দেশে ফিরছেন আজ

তবে এর উৎপত্তি কীভাবে হয়েছে তা কারও জানা নেই। দিবসটিতে তরুণ-তরুণীরা মেতে উঠে নানা আয়োজনে। আজও টিএসসি, নানা ক্যাফে আড্ডায় এমন দৃশ্য চোখে পড়বে।

আসলে দিবসটিতে কেবল তারুণ্যরাই নেই। প্রথম প্রেমের চিরন্তন সত্যটি লুকিয়ে আছে সব বয়সের মানুষের মধ্যেই। কেউ প্রকাশ করেন আবার কেউ করেন না।

শিল্পী নচিকেতা গেয়েছেন- ‘হাজার কবিতা, বেকার সবই তা-তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।’

আরও পড়ুন: আগামীকাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নচিকেতার ‘নীলাঞ্জনা’র মতো শিল্পী অঞ্জনের আছে ‘রঞ্জনা’, সুনীলের ‘বরুণা’ কিংবা জীবনানন্দের ‘শোভনা দাশ’- এমন প্রথম প্রেমের ঢেউ কারো না কারো মনে দোলা দিয়েই যায়।

আহসান হাবীব কবিতায় লিখেছেন—‘তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে- তুমি ভালো না বাসলেই ভালোবাসা জীবনের নাম- ভালোবাসা ভালোবাসা বলে দাঁড়ালে দুহাত পেতে-ফিরিয়ে দিলেই বুঝতে পারি-ভালোবাসা আছে।’

আজ নিজের অজান্তে দুয়ারে আসা প্রথম প্রেমের স্মৃতি রোমন্থনও করে নিতে পারেন। জীবনের সৌভাগ্যবশত প্রথম ভালো লাগার সেই মানুষটির সাথে যদি আজ একাকার হয়ে বাস করেন, তাহলে তো কথাই নেই। সেই স্বপ্নময় দিনগুলো থেকে দুষ্টু-মিষ্টি স্মৃতি মনে করতে করতে দুজনে মিলেই নাহয় ঘুরে আসুন।

আরও পড়ুন: সিঙ্গাপুর গেলেন সেতুমন্ত্রী

মান্না দে’র গাওয়া- যদি কাগজে লেখো নাম-কাগজ ছিঁড়ে যাবে-পাথরে লেখো নাম/পাথর ক্ষয়ে যাবে-হৃদয়ে লেখো নাম/সে নাম রয়ে যাবে- এ গানটিতে বলেছেন : হৃদয় আছে যার সেইতো ভালোবাসে-প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে..

বিশেষজ্ঞদের মতে, প্রথম প্রেমের স্মৃতি রোমন্থনে প্রতিবারই এক ভালোলাগার অভিজ্ঞতা জাগে মনে। এ কারণেই কেউ ভুলতে পারেন না।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা