ছবি: সংগৃহীত
জাতীয়
রোহিঙ্গা প্রত্যাবাসন

ঢাকা-নেপিদো বৈঠকে বসছে কাল

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পাইলট প্রকল্পের আওতায় কিছু রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরাতে চায় বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা করতে আগামীকাল মিয়ানমারে মহাপরিচালক পর্যায়ে বৈঠক বসতে যাচ্ছে ঢাকা-নেপিদো।

আরও পড়ুন: আজ থেকে যান চলাচল শুরু

সোমবার (৪ সেপ্টেম্বর) মিয়ানমারে এ বৈঠক হতে যাচ্ছে। ঢাকা ও নেপিদোর কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করে।

বলা হচ্ছে, মিয়ানমারের সামরিক সরকার প্রত্যাবাসনে ইচ্ছুক রোহিঙ্গাদের নিজ গ্রামে ফেরত যেতে দিতে রাজি হয়েছে।

আরও পড়ুন: সংসদের ২৪তম অধিবেশন বসছে আজ

ঢাকার একটি কূটনৈতিক সূত্রে জানা যায়, চীনের মধ্যস্থতায় যেকোনো সময়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে রাজি হয়েছে মিয়ানমার। তবে অতীত অভিজ্ঞতা বিবেচনায় করে প্রত্যাবাসন শুরু করতে চায় ঢাকা।

নেপিদোর একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির গত ২ সেপ্টেম্বর একটি প্রতিনিধি দল নিয়ে নেপিদোতে গেছেন। প্রত্যাবাসন শুরুসহ রোহিঙ্গাদের যাচাই-বাছাই নিয়ে আলোচনা করতে সোমবার ২ দেশের মহাপরিচালক পর্যায়ে বৈঠক হবে।

আরও পড়ুন: হাসপাতালে সোনিয়া গান্ধী

এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের জানিয়েছিলেন, পাইলট প্রকল্পের আওতায় প্রত্যাবাসনের জন্য ৩০০০-এর বেশি রোহিঙ্গার তালিকা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে কত জনকে নেওয়া হবে, সেটি মিয়ানমারের ওপর নির্ভর করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা