ছবি-সংগৃহীত
জাতীয়

দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

নিজস্ব প্রতিবেদক : নবীন সার্জেন্টদের উদ্দেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ট্রাফিক পুলিশের সার্জেন্টদের অত্যন্ত দক্ষতা, স্বচ্ছতা ও বুদ্ধিমত্তার সঙ্গে রাস্তায় যানবাহন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে। যেন কোনো পদক্ষেপ প্রশ্নবিদ্ধ না হয়। কারণ, রাস্তায় একজন সার্জেন্টের প্রতিটি পদক্ষেপ সাংবাদিকসহ হাজারো মানুষ পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুন : আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র‍্যাব বদ্ধপরিকর

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজারবাগ পুলিশ লাইন্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সদ্য যোগদান করা নবীন সার্জেন্টদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এসব কথা বলেন।

নবীন সার্জেন্টদের স্বাগত জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ একাডেমি সারদায় মৌলিক প্রশিক্ষণের আগে মানসিক প্রস্তুতি নিতে এ ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করা হয়। সারদায় মূলত আপনাদের শারীরিকভাবে ফিট ও মানসিকভাবে দৃঢ় করে তৈরি করা হবে। এর আগে বাংলাদেশ পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়াই এ ওরিয়েন্টেশন কোর্সের উদ্দেশ্য।

আরও পড়ুন : আমি ডিবির প্রতি কৃতজ্ঞ

তিনি বলেন, আপনারা খুবই ভাগ্যবান যে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিজ যোগ্যতায় চাকরি পেয়েছেন। এজন্য কোথাও কোনো তদবির বা সুপারিশের প্রয়োজন হয়নি। আপনাদের কর্মক্ষেত্রেও যেন এ যোগ্যতার প্রতিফলন ঘটে।

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণ করা হয় ২০২২ সালের ২৫ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত। শারীরিক যোগ্যতা, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দিয়ে চলতি বছরের ৯ জুলাই প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন : বিএনপি অশান্তির দিকে যাচ্ছে

তাদের মধ্য থেকে ১৬ জন নারী সার্জেন্টসহ মোট ৩৩৬ জনকে ডিএমপিতে বদলি করা হয়। সদ্য নিয়োগপ্রাপ্ত সার্জেন্টরা ১৬ জুলাই ডিএমপিতে যোগ দেন। গত সোমবার থেকে তাদের নিয়ে চার দিনব্যাপী এ ওরিয়েন্টশন কোর্স শুরু হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা