ছবি: সংগৃহীত
জাতীয়
অবৈধ আইপি টিভি

অনুমোদন নেই, চাঁদাবাজির সাথে যুক্ত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে অনিবন্ধিত ৪ আইপি টিভি অফিসে অভিযান চালিয়ে ক্যামেরাসহ বিভিন্ন ডিভাইস জব্দের পাশাপাশি অফিসগুলো সিলগালা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এদের কোনো অনুমোদন নেই। এরা চাঁদাবাজির সাথে যুক্ত।

আরও পড়ুন : ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস

সোমবার (২৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নব্বই এর গণঅভ্যুত্থান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রোববার (২৫ জুন) চট্টগ্রামে অভিযান চালিয়ে নিবন্ধনহীন আইপি টিভি বন্ধ করে দেওয়া হয়েছে।

সারা দেশে এমন অভিযান চলবে কি না- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, টিভি চ্যানেলগুলোর বিটিআরসিকে মাসে ২০ লাখ টাকার বেশি ফি দিতে হয়। সরকার ৫০ টির মতো টিভি চ্যানেলের প্রাথমিক অনুমোদন দিয়েছে। এর মধ্যে ৩৬ টি টিভি সম্প্রচারে আছে।

আরও পড়ুন : মিনায় যাচ্ছেন হাজীরা

তিনি আরও বলেন, কোনো অনুষ্ঠানে গেলে দেখবেন, তারা (অবৈধ আইপি টিভি) টেলিভিশন চ্যানেলের মতোই বুম নিয়ে হাজির হয়। এদের কোনো অনুমোদন নেই। এরা চাঁদাবাজির সাথে যুক্ত।

সম্প্রচার নীতিমালা অনুযায়ী, আইপি টিভি বা ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করা যায় না উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, অনেকের পক্ষে সংবাদ প্রকাশ করার জন্য চাঁদা নেয়, বিপক্ষে সংবাদ করার হুমকি দিয়ে চাঁদা নেয়। এ কাজগুলো সারা দেশে বিভিন্ন জায়গায় ঘটছে।

আরও পড়ুন : পাকিস্তানে বজ্রপাতে নিহত ১১

তিনি বলেন, অভিযান চালানোর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে। যাদের বৈধ লাইসেন্স নেই, যারা চাঁদাবাজি ও অন্যান্য অপকর্মের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য।

মন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, তারা বিভিন্ন জেলা-উপজেলায় সাংবাদিক নিয়োগ দেওয়ার জন্য উল্টো টাকা নেয় এবং মাসে মাসে তাদের কর্তৃপক্ষের কাছে টাকা পাঠাতে হয়। এ অবৈধ কাজ-কারবার বন্ধ হওয়া প্রয়োজন। সে কারণে আমরা উদ্যোগ নিয়েছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা