ফাইল ছবি
জাতীয়

চালু হচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

নিজস্ব প্রতিনিধি: ফের চালু হচ্ছে পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র।কেন্দ্রটির জন্য ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে এসেছে এমভি অ্যাথেনা জাহাজ।

আরও পড়ুন: টাইটানের ৫ টুকরো শনাক্ত

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি বন্দরের ইনার এ্যাংকরেজে এসে পৌঁছায় জানান তিনি।

ইতিমধ্যে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল (শনিবার) রাতে এ কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

আরও পড়ুন: তৃণমূল নেতাকে গুলি করে হত্যা

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জার্জিস তালুকদার বলেন, সকাল থেকেই লাইটার জাহাজের মাধ্যমে আমাদের কয়লা খালাস কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি এ কয়লা দিয়ে আগামীকাল রাত থেকেই বিদ্যুৎ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়ছে।

প্রসঙ্গত, গত ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ মহান মে দিবস

আজ পহেলা মে; আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি মে দিব...

বৃষ্টি ও তেলের দামের প্রভাব নিত্যপণ্যের বাজারে

বৃষ্টি আর পরিবহনের ভাড়া বৃদ্ধির অজুহাতে রাজধানীর ব...

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশু...

প্রথম বাংলাদেশি বাবরের বিশ্বের পঞ্চম উঁচু পর্বতশৃঙ্গ মাকালু জয় 

নিজেকে আরেক ধাপ উচ্চতায় তুলে নিলেন পর্বতারোহী বাবর...

ইউনিসেফকে উপেক্ষা করে টিকা ক্রয় পদ্ধতি বদল অন্তর্বর্তী সরকারের

বাংলাদেশে টিকার সংকট ও টিকাদান কর্মসূচি ব্যাঘাতের...

ছোট বন্ধুরা, বাংলাদেশ তাকিয়ে তোমাদের দিকে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্ষুদে শিক্ষার্থ...

মুন্সীগঞ্জে সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের স্মরণসভা 

মুন্সীগঞ্জে সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপি নেতা প্রয়াত...

কেন ধানমণ্ডি লেকের নাম নজরুল লেক হওয়া উচিত

সম্প্রতি ইউটিউবে নজরুল ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ড...

বৃষ্টির দিনে ঘুম বেশি আসার কারণ কী?

আকাশ ভেঙে নেমে আসা বৃষ্টির ধারায় মানুষ ও প্রাণিকূল...

সঞ্জয়ের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তির কী হবে

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা