ছবি : সংগৃহিত
জাতীয়

দিল্লিতে বাংলাদেশ-ভারত সংলাপ আজ

নিজস্ব প্রতিবেদক: ভারত-বাংলাদেশ দু’দিনব্যাপী কৌশলগত সংলাপ দিল্লিতে শুরু হচ্ছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও অনন্ত অ্যাম্পেন সেন্টারের যৌথ উদ্যোগে ২২ ও ২৩ জুন দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন: রাজশাহীতে মেয়র লিটন, সিলেটে আনোয়ারুজ্জামান

বৃহস্পতিবার (২২ জুন) থেকে সিপিডি-অনন্ত অ্যাম্পেন সেন্টারের যৌথ উদ্যোগে এটি হবে বেসরকারি পর্যায়ে (ট্র্যাক-২) দ্বিতীয় সংলাপ। প্রথম সংলাপটি গত ২০২২ সালের ১৮ মে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় বলে সিপিডি থেকে জানানো হয়।

সিপিডি জানিয়েছে, দিল্লিতে অনুষ্ঠিতব্য এবারের সংলাপে সমসাময়িক বিবেচনায় গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

এসব ইস্যুগুলোর মধ্যে রয়েছে বিকাশমান ভূরাজনৈতিক পরিস্থিতির আলোকে বিবর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ক, বহুমুখী যোগাযোগব্যবস্থা যেমন সড়ক যোগাযোগ, রেলপথ, নদী ও উপকূলীয় বন্দরব্যবস্থা, পানি বণ্টন এবং ডিজিটাল কানেকটিভিটি।

আরও পড়ুন: রিজার্ভে স্বস্তি ফেরার সম্ভাবনা জোরালো

এ ছাড়াও যেসব ইস্যুতে মতবিনিময় হবে তার মধ্যে রয়েছে আর্থিক খাতে সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা। বর্তমান সময়কালে যখন বাংলাদেশ ও ভারত উভয়দেশই জাতীয় নির্বাচনের দিকে এগিয়া যাচ্ছে তেমন একটি গুরুত্বপূর্ণ সময়ে এই সংলাপে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ককে বিকাশমান বাস্তবতার আলোকে পুনর্মূল্যায়নের সুযোগ করে দেবে। এর মাধ্যমে দ্বিপক্ষীয় ও তৎসংশ্লিষ্ট বিষয়াদিকে কিভাবে আরেকটি নতুন পর্যায়ে নেয়া যায়, সেসব বিষয়ে সংলাপে নিজ নিজ চিন্তার ভিত্তিতে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সাথে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের ওপরে সংলাপ আয়োজন করে আসছে। ইতঃপূর্বে সিপিডি ভারতের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে যৌথভাবে ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এ ধরনের মোট ১৬টি সংলাপ ঢাকা এবং দিল্লিতে আয়োজন করে।

উভয় দেশের নাগরিক ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিবৃন্দ, নীতিবিশেষজ্ঞ এবং বিভিন্ন অংশীজনেরা নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এই সংলাপে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন: সিসিক নির্বাচন : আনোয়ারুজ্জামান এগিয়ে

বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন যথাক্রমে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সাবেক পররাষ্ট্রসচিব মো: শহীদুল হক, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ম তামিম এবং বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি শামস মাহমুদ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা