ছবি : সংগৃহিত
জাতীয়

‘অখণ্ড ভারত’ মানচিত্র নিয়ে প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: ‘অখণ্ড ভারত’ মানচিত্র নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ভারতের অখণ্ড মানচিত্রের বিষয়ে দিল্লি দূতাবাসকে বিস্তারিত জানাতে বলা হয়েছে। মানচিত্রটি গৌতম বুদ্ধের সময়েরও আগের উল্লেখ করে তিনি বলেছেন, এটা রাজনৈতিক বিষয় নয়।

আরও পড়ুন: ঢাকায় ভারতের সেনাপ্রধান

সোমবার (৫ জুন) বিকেলে প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

শাহরিয়াল আলম সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসবে তত সোস্যাল মিডিয়াতে অপপ্রচার তত বাড়বে। এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়া হতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে লেখা ৬ কংগ্রেসম্যানের পাঠানো চিঠির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে জানতে যোগাযোগ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন: আমি কাউকে গুনবো না

প্রসঙ্গত, গত ২৮ মে (রোববার) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবন উদ্বোধন করেন। সে সময় ম্যুরালটি সবার মনোযোগ আকর্ষণ করেছিল।

উদ্বোধনের দিন ম্যুরালটিকে ‘অখণ্ড ভারত’ হিসাবে বর্ণনা করেছিলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী।

আরও পড়ুন: রাজধানীতে বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যু

অখণ্ড ভারতের যে মানচিত্র আঁকা হয়েছে, তাতে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমারও রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা