শাহজালালে প্রবাসীদের বিক্ষোভ
জাতীয়

শাহজালালে প্রবাসীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ করেছেন ৬৮ জন প্রবাসী। এসব প্রবাসী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে করে রোববার (১৬ আগস্ট) আবুধাবিতে গিয়েছিলেন। কিন্তু আবুধাবি বিমানবন্দর থেকেই তাদেরকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

সোমবার (১৭ আগস্ট) সকালে দেশে ফিরে বিমানবন্দরে এসে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভের একপর্যায়ে ফ্লোরে বসে পড়েন। বিক্ষোভের সময় হয়রানি ও আবুধাবিতে ফেরত পাঠানোর দাবিতে সরকারের হস্তক্ষেপ চান এসব প্রবাসী।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল আবুধাবিতে যাওয়ার পর বিমানবন্দরেই ৬৮জন প্রবাসীকে আটকে দেওয়া হয়। তাদের ইমিগ্রেশন না করিয়েই বিমানের ফিরতি ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়। তারা যেসব কোম্পানি বা এজেন্সির মাধ্যমে আবুধাবিতে গিয়েছিলেন, সেসব প্রতিষ্ঠানের অনুমোদন আবুধাবি সরকার বাতিল করে দেয়। এ কারণে দেশটিতে তাদের ঢুকতেই দেওয়া হয়নি।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিমানবন্দর সংশ্লিষ্ট এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, শাহজালাল বিমানবন্দরে আসার পর ইমিগ্রেশনের সামনে ৬৮ জন প্রবাসী বিক্ষোভ শুরু করেন। তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের অনেকে বিমানবন্দর ছেড়ে চলে গেছেন।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা