দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ৩৭, শনাক্ত ২৫৯৫
জাতীয়
করোনা পরিস্থিতি

দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ৩৭, শনাক্ত ২৫৯৫

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৬৯৪ জনে।

একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫৯৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৯ হাজার ১৪৪ জনে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনা বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানিয়েছিল আইইডিসিআর। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার।

ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়ানো হয় সেই ছুটি। ৭ম দফায় বাড়ানো ছুটি চলে ৩০ মে পর্যন্ত। ৩১ মে থেকে সাধারণ ছুটি নেই। এখন বেশি ঝুঁকিপূর্ণ এলাকা ভিত্তিক লকডাউন দেয়া হয়। তাই অফিস আদালতে স্বাস্থ্যবিধি রক্ষায় সরঞ্জামাদি রাখা ও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার একটি বিশ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের রাজকীয় বিয়ে

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট এ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার একটি বিশ...

বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৭

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্র...

রাজধানী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

প্রচণ্ড তাপদাহে জ্বলছে সারাদেশ। এরমধ্যেই আশার বাণী শো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা