ছবি : সংগৃহিত
জাতীয়
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ছেড়েছেন

জেলা প্রতিনিধি, পাবনা : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৪ দিনের সফর শেষ করে বঙ্গভবনের উদ্দেশ্যে নিজ জেলা পাবনা ছেড়েছেন।

আরও পড়ুন : উখিয়ায় বালিভর্তি ডাম্পার জব্দ

বৃহস্পতিবার (১৮ মে) বেলা সাড়ে ১১ টার দিকে পাবনার এডভোকেট আমিন স্টেডিয়াম থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা স্কয়ার গ্রুপের অন্যতম কর্ণধার অঞ্চন চৌধুরী প্রিন্টু, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এবং পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সীসহ অর্ধ্বতন কর্মকর্তারা এসময় তাকে বিদায় জানান।

সফরসূচি হিসেবে সাড়ে ১২টার দিকে রাজধানী তেজগাঁওস্থ বিএএফ বেইজ বাশার হেলিপ্যাড হয়ে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে পাবনার স্বর্ণসন্তান মো. সাহাবুদ্দিনের পৌছানের কথা রয়েছে।

আরও পড়ুন : সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা

সোমবার (১৫ মে) বেলা ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে নিজ জেলা পাবনায় এসে পৌঁছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন।

দুপুর দেড়টায় জেলা পরিষদ বঙ্গবন্ধু চত্ত্বরের নাম ফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতির পুষ্পস্তবক অর্পণ করেন। দুইটার দিকে পাবনা সদর আরিফপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেন।

এরপর তিনি স্কয়ার বাগানবাড়িতে পারিবারিক সমাধিস্থলে উপস্থিতি, পুষ্প অর্পণ এবং প্রার্থনায় অংশ নিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ করে সার্কিট হাউজে অবস্থান করেন। এদিন রাতে আকস্মিকভাবে স্মৃতিময় আড্ডাস্থল বাল্যবন্ধুর ঐতিহ্যবাহী লক্ষ্মী মিষ্ঠান্ন ভান্ডারে আসেন এবং বেশ কিছুক্ষণ অবস্থান করেন।

আরও পড়ুন : কৃষকের ধান কেটে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগ

দ্বিতীয় দিনে বেলা ১১টার দিকে পাবনার বিসিক শিল্পনগরীতে স্কয়ার সায়েন্স এন্ড লাইফ প্ল্যান্ট উদ্বোধন করেন রাষ্ট্রপতি। পরে দুপুর ১২টার দিকে পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ করেন। সেখানে সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখেন এবং ঢাকা-পাবনা সরকারি ট্রেন চলাচলের ঘোষণা দেন।

তৃতীয় দিন বেলা ১২টার দিকে রাষ্ট্রপতি তার আরেক স্মৃতিময় আড্ডাস্থল পাবনা ডায়াবেটিস সমিতি পরিদর্শন করেন এবং সুধি সমাবেশে বক্তব্য রাখেন।

আরও পড়ুন : দু’দিনের শিশুকে রাস্তায় ফেলে দিলো মা

বিকেলে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের জাদুঘর, বঙ্গবন্ধু কর্ণার, বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন এবং আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। ৫টার দিকে জুবলি ট্যাঙ্কের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপপু বিনোদন পার্ক পরিদর্শন করেন।

এসময় পার্ক সংলগ্ন নিজের বাড়িতেও কিছুক্ষণ অবস্থান করেন। পরে রাতে বনমালী শিল্লকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা