ছবি : সংগৃহিত
সারাদেশ
মাগুরায় প্রতিবাদে মানববন্ধন

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা

মাগুরা প্রতিনিধি : মাগুরায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বুধবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : কৃষকের ধান কেটে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগ

বুধবার (১৭ মে) দুপুরে শ্রীপুর উপজেলার সর্বস্তরের সংখ্যালঘু সনাতনী ধর্মাবলম্বী জনগোষ্ঠী আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে জানানো হয় সংখ্যালঘু সম্প্রদায় শ্রীশ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন, শ্রীপুর শাখার যুগ্ম আহবায়ক ও যুব ঐক্য পরিষদ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি রথীন্দ্রনাথ রায়ের উপর গতকাল দুপুরে শেখ আব্দুল মতিন, বিল্লাল ও আজিম সহ সন্ত্রাসী বাহিনীর হামলায়ে গুরুতর আহত হয়ে মাগুরা ২৫০ শষ্যা হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুন : দু’দিনের শিশুকে রাস্তায় ফেলে দিলো মা

মানববন্ধনে রথীন্দ্রনাথ রায় জানান, শ্রীশ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন এর সমাবেশ প্রস্তুতি ও শ্রীপুর উপজেলার চিলগাড়ি গ্রামে মন্দির প্রতিষ্ঠার প্রস্তুতির আয়োজন করার প্রক্কালে গতকাল দুপুরে চিলগাড়ি গ্রামের মহাশ্মষানে মন্দির প্রতিষ্টার প্রস্তুতির সময় একই গ্রামের শেখ আব্দুল মতিনের নেতৃত্বে এক দল সন্ত্রাসী বাহিনী তার উপর হামলা চালায়। সন্ত্রাসী বাহিনী তাকে বেধড়ক মারপিট করে ও পা ভেঙ্গে দিয়েছে। এব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা