ছবি : সংগৃহিত
সারাদেশ
ঝালকাঠি

পল্লী বিদ্যুৎ’র তার ছিড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে পল্লী বিদ্যুতের জোড়াতালি দেওয়া তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

আরও পড়ুন : খাগড়াছড়িতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বুধবার (১৭ মে) সকালে জেলার নলছিটি উপজেলার সরমহল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরমহল কারিমিয়া মাদ্রাসার ছাত্র মো. তাহসিন খলিফা (৯) পরীক্ষা শেষে নিজ বাড়ীতে ফিরে যাওয়ার পথে মোল্লা বাড়ী নামক স্থানে আসলে সড়কের পাশে পল্লী বিদ্যুৎর খুঁটির তার ছিড়ে সরাসরি তার গায়ে আছড়ে পরে।

পরবর্তীতে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সরমহল গ্রামের বাসিন্দা হানিফ ফরাজি জানান, পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের অবহেলায় একটি প্রাণ অকালে ঝড়ে গেলো। এখানে তাদের বিদ্যুৎ সঞ্চালন লাইনে একাধিক জোড়াতালি দেওয়া থাকে।

আজকে সেই জোড়া দেওয়া তার খুলেই মাদ্রাসা ছাত্রের গায়ে পড়েছিল। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

নিহত মো. তাহসিন খলিফা স্থানীয় সরমহল কারিমিয়া মাদ্রাসা দ্বিতীয় শ্রেনীর ছাত্র। তার বাবার নাম শাহ আলী খলিফা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।

আরও পড়ুন : জামালপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

এ ব্যাপারে ঝালকাঠি পল্লী বিদ্যুৎর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্লাহ জানান, বিষয়টি খুবই দুঃখজনক।

আপাতত সেখানের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঘটনায় যদি আমাদের কোন কর্মকর্তার অবহেলা থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা