সারাদেশ

জামালপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন : অনির্বাচিত সরকারের সুযোগ নেই

বুধবার (১৭ মে) সকালে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো মোজাফফর হোসেন, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু সহ জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ,ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন : নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ৩০

এছাড়াও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জামালপুর জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ,তাঁতী লীগ,মৎসজীবী লীগ,জেলা ছাত্রলীগ,শহর ছাত্রলীগ, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে।

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সন্ধায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে আন...

ফেনীর পথে পথে জনতার ঢল, প্রধানমন্ত্রীর গাড়ি ঘিরে পুষ্পবৃষ্টি

ঢাকা থেকে সড়ক পথে ফেনী যাওয়ার সময় নারায়ণগঞ্জসহ ঢা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা