ছবি: সংগৃহীত
জাতীয়
গুলিস্তানে বিস্ফোরণ

অপমৃত্যুর মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজার এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন : বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু

বুধবার (৮ মার্চ) রাতে মহানগরীর বংশাল থানায় পুলিশ বাদি হয়ে এ মামলা করেন।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন এ তথ্যটি নিশ্চিত করে জানান, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় বংশাল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আরও পড়ুন : মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার

তিনি আরও জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও ডিএমপির সিটিটিসি এ ঘটনার তদন্ত করছে। তারা যদি নাশকতা মনে হওয়ার মতো কোনো কিছু পায়, নাশকতা ও বিস্ফোরক আইনে অন্য মামলা হবে।

আপাতত অপমৃত্যুর মামলার আলোকে পুলিশ ঘটনার তদন্ত করবে বলে জানান তিনি।

আরও পড়ুন : অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশে নতুন আইন

প্রসঙ্গত, মঙ্গলবার(৭ মার্চ) বিকেল পৌনে ৫ টার দিকে গুলিস্তানে সিদ্দিক বাজারে কুইন্স স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত ৭ তলা ভবনের বেজমেন্টে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির প্রথম ও দ্বিতীয়তলা মারাত্মকভাবে বিধ্বস্ত হয়। এছাড়াও পাশের আরও একটি ৫ তলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ। নিখোঁজ আছেন ৩ জন।

আরও পড়ুন : জয় বাংলা কনসার্ট শুরু

ঘটনার দিন একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা