জাতীয়

করোনার বুস্টার ডোজ বন্ধ

সান নিউজ ডেস্ক: দেশে টিকা স্বল্পতায় করোনাভাইরাসের বুস্টার ডোজের টিকাদান সাময়িক বন্ধ করা হয়েছে। কোভ্যাক্স থেকে টিকা পেলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে আবারও এ টিকার কাযর্ক্রম শুরু হবে।

আরও পড়ুন: বিমা কোম্পানির বদনাম হোক, চাই না

বুধবার (১ মার্চ) মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর এসব কথা বলেন।

তিনি বলেন, করোনার জন্য আমাদের গুরুত্ব দেওয়া করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজের প্রায় ৯৬ শতাংশ টিকা দেওয়া হয়েছে। আমরা প্রায় ১৫ কোটি প্রথম ডোজ, ১৪ কোটি দ্বিতীয়, তৃতীয় বা বুস্টার ডোজ প্রায় ৭ কোটি, চতুর্থ বা সেকন্ড বুস্টার ডোজ দিয়েছি ৩১ লাখ ৪৮ হাজার ৯৮৮ ডোজ টিকা।

আরও পড়ুন: অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি

তিনি আরও বলেন, আমরা কোভ্যাক্সের কাছে বুস্টারের টিকার জন্য আবেদন করেছি। এ মূহুর্তে আমাদের কাছে থাকা বুস্টারের মজুদ শেষ। এ কারণে চতুর্থ ডোজ আপাতত কিছু দিন বন্ধ থাকবে।

আহমেদুল কবীর বলেন, আমরা শেষ হওয়ার আগে চাহিদা দিয়েছি। তাদের কাছ থেকে চাইলেই দিয়ে দেয় না। তারা এ টিকা বিনামূল্যে দেয়, তাই যখন কোভ্যাক্স দেবে তখনই পাওয়া যাবে। প্রক্রিয়াগত কারণে টিকা পেতে কিছুটা দেরি হচ্ছে। দুই থেকে ৩ সপ্তাহের মধ্যেই বুস্টার ডোজ-এর টিকা আমাদের কাছে আসবে আশা করছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ মহান মে দিবস

আজ পহেলা মে; আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি মে দিব...

বৃষ্টি ও তেলের দামের প্রভাব নিত্যপণ্যের বাজারে

বৃষ্টি আর পরিবহনের ভাড়া বৃদ্ধির অজুহাতে রাজধানীর ব...

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশু...

প্রথম বাংলাদেশি বাবরের বিশ্বের পঞ্চম উঁচু পর্বতশৃঙ্গ মাকালু জয় 

নিজেকে আরেক ধাপ উচ্চতায় তুলে নিলেন পর্বতারোহী বাবর...

ইউনিসেফকে উপেক্ষা করে টিকা ক্রয় পদ্ধতি বদল অন্তর্বর্তী সরকারের

বাংলাদেশে টিকার সংকট ও টিকাদান কর্মসূচি ব্যাঘাতের...

ছোট বন্ধুরা, বাংলাদেশ তাকিয়ে তোমাদের দিকে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্ষুদে শিক্ষার্থ...

মুন্সীগঞ্জে সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের স্মরণসভা 

মুন্সীগঞ্জে সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপি নেতা প্রয়াত...

কেন ধানমণ্ডি লেকের নাম নজরুল লেক হওয়া উচিত

সম্প্রতি ইউটিউবে নজরুল ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ড...

বৃষ্টির দিনে ঘুম বেশি আসার কারণ কী?

আকাশ ভেঙে নেমে আসা বৃষ্টির ধারায় মানুষ ও প্রাণিকূল...

সঞ্জয়ের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তির কী হবে

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা