জাতীয়

নিষেধাজ্ঞা উঠে যেতে পারে

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খুব শিগগিরই র‌্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। এমন আশ্বাস দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

আরও পড়ুন: ধর্মের সম্মানটা যেন আরও উন্নত হয়

সোমবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে ডোনাল্ড লু-কে জানানো হয়েছে। দেশের সন্ত্রাস, জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাস, মাদক চোরাচালান, হত্যা, বিদেশিদের হত্যাসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে র‌্যাবের বিরাট ভূমিকা রয়েছে।

আসাদুজ্জামান খান আরও বলেন, সন্ত্রাস মোকাবিলায় র‌্যাব ভালো ভূমিকা রেখেছে বলে তারাও স্বীকার করেছে। তবে নিষেধাজ্ঞা চলে এলে সেটি তুলে নেওয়ার প্রক্রিয়া জটিল হয়ে যায় বলে জানিয়েছেন লু।

আরও পড়ুন: যুক্তরাজ্যের সব ট্যাংক গুঁড়িয়ে দেয়া হবে

ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠক প্রসঙ্গে কামাল আরও বলেন, বাংলাদেশের নির্বাচনকালীন সরকারব্যবস্থা তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে, একই সঙ্গে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে বলেও জানানো হয়েছে।

লু’র কথা–সুষ্ঠু নির্বাচন দেখতে চায় দেশটি। একই সঙ্গে জনসভার নামে কোনো সহিংসতাও দেখতে চায় না যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশকে সমৃদ্ধিশালী দেখতে চায় আমেরিকা, জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দেবে না সরকার। কিন্তু তারা রাস্তা বন্ধ করে, জ্বালাও-পোড়াও নীতি নিলে বা ভাঙচুর করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে রোববার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান খান কামাল। ওই বৈঠকের কথা সচিবালয়ে আজ তুলে ধরেন তিনি।

রোববার দিবাগত রাত ২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন ডোনাল্ড লু।

আরও পড়ুন: আওয়ামী লীগ শেকড়ের অনেক গভীরের দল

উল্লেখ্য, শনিবার (১৪ জানুয়ারি) ঢাকায় আসেন লু। দুদিনের এ সফরে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও সরকারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন মার্কিন এ সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ডোনাল্ড লু ১২ থেকে ১৪ জানুয়ারি ভারত সফর করেছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা