জাতীয়

হতাশ হওয়ার কিছু নাই

নিনা আফরিন,পটুয়াখালী: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সকল দলের অংশগ্রহনে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা আশাবাদী। নির্বাচনের আগে আমাদের রাজনৈতিক পরিবেশটা একটু উত্তপ্ত হয়ে ওঠে সবসময়,এতে হতাশ হওয়ার কিছু নাই।

আরও পড়ুন: চাপে আছি, সেজন্য টাকা ধার করছি

মুক্তিযোদ্ধা,স্থাণীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও নতুন ভোটারদের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দিয়ে বিতরন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক কোন দূরত্ব থাকলে নির্বাচন আসতে আসতে সেই দুরত্ব কমে আসবে এবং সুষ্ঠু নির্বাচনের একটি অনুকূল পরিবেশ তৈরি হবে বলে আমি মনে করি। এই মুহুর্তে ৫০-৬০টি আসনে ইভিএমে নির্বাচন সম্পন্ন করতে পারবো এই সক্ষমতা আমাদের নির্বাচন কমিশনের রয়েছে। বুধবার দুপুর ১টায় মির্জাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বীর

বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মোঃ জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, প্রকল্প পরিচালক(আইডিইএ)বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসানাত মোহাম্মদ সায়েম,বরিশাল রেঞ্জের ডিআইজি এস.এম আক্তারুজ্জামান, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম(বিপিএম, পিপিএম), মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বক্কর সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ গাজী আতহার উদ্দীন প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজ, ইলেকট্র্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, নতুন ভোটারগণ, সরকারী-বেসরকারী অফিসের বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ৬৮ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

উপজেলা নির্বাচন অফিসার মো. গোলাম মস্তফা জানান, বীর মুক্তিযোদ্ধা,গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিসহ উপজেলায় মোট ৪’শত ভোটারের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা