মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক
জাতীয়

বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না

সান নিউজ ডেস্ক: আমাদের রিজার্ভের অন্যতম যোগানদাতা যারা বিদেশে পণ্য রপ্তানি করে, যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়। কেউ কেউ বলেন, আমাদের রিজার্ভ নেই। অথচ বিএনপি আমলের চেয়ে এখন ছয় গুণ বেশি রিজার্ভ রয়েছে। বিএনপির আমলে ছিল ৬ বিলিয়ন ডলার, এখন আছে ৩৬ বিলিয়ন ডলার বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুরে আরএ স্পিনিং মিলস লিমিটেডের রোটর ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অনেকেই বলেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে কিন্তু প্রকৃত সত্য হলো বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না। হওয়ার প্রশ্নই ওঠে না। কেননা আমাদের দেশের অর্থনীতি এখন স্বয়ংসম্পূর্ণ, তা শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে। তা এতো ঠুনকো নয় যে কচু পাতার পানির মতো ঝাড়া দিলেই পড়ে যাবে। আমাদের শিল্পায়ন বাড়াতে হবে, উৎপাদন বাড়াতে হবে। তবে তা হতে হবে পরিবেশের প্রতি খেয়াল রেখে। বড় ক্ষতি করে আমরা ছোট লাভ চাই না।

আরও পড়ুন: শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে

মালিক-শ্রমিকের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, শিল্প কারখানার মালিক ও শ্রমিকদের সম্পর্ক হতে হবে অংশীদারের মতো। কারণ শ্রমিক ছাড়া শিল্প কারখানা চলতে পারে না। আবার শিল্প কারখানা ছাড়া শ্রমিকরাও বেকার হয়ে যাবেন। তাই শ্রমিক ও মালিক একজন আরেকজনের পরিপূরক। তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা