উন্নয়নের পক্ষে প্রাপ্য কাভারেজ চাই : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
জাতীয়

উন্নয়নের পক্ষে প্রাপ্য কাভারেজ চাই

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে সরকারের উন্নয়নের পক্ষে গণমাধ্যমের কাছ থেকে প্রাপ্য কাভারেজ প্রত্যাশা করেছেন।

আরও পড়ুন : নির্বাচনে অনিয়মে জড়িতদের শাস্তি হবে

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ওবায়দুল কাদের ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সেতুমন্ত্রী বলেন, আমি আজ দেখতে পাচ্ছি বাংলাদেশের মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবাই এসেছেন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের কাছে প্রাপ্য কাভারেজ চাই, এর বেশি কিছু চাই না। যা আছে আমাদের সেটুকুই দিন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‌‘আমরা এটাও বলি না যে বিএনপিকে কাভারেজ দিয়েন না। তাদেরও দিন।’

আরও পড়ুন : অবসরে আরেক এসপি

আমাদের ভুল আছে সেটা স্বীকার করি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কিন্তু আমরাই একমাত্র দল, যারা গণতন্ত্রের চর্চা করি। ভুল-ত্রুটির পরও আমরা মূল ধারার সঙ্গে আছি।

ওবায়দুল কাদের বলেন, আজ জঙ্গিবাদ সৃষ্টি কারা করেছে? শায়খ আব্দুর রহমান কার সৃষ্টি? ভুলে গেছেন? রাজশাহী শহরে প্রকাশ্যে মিছিল করেছে অস্ত্র নিয়ে। আমরা এদের বিরুদ্ধে কথা বলি। এটা আওয়ামী লীগের রাজনীতি। আমাদের বিরোধী একটা জোট হচ্ছে। আমাদেরও জোট হতে পারে।

বিএনপির ঘরের মধ্যে গণতন্ত্র নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেবের কি মনে আছে? কবে তাদের দলের কাউন্সিল হয়েছে? এর মাঝে আমাদের দুটো হয়ে গেছে। আরেকটা চলে এসেছে।

আরও পড়ুন : ডেঙ্গু পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিএনপির কোনো অনুষ্ঠানের কাউন্টার অনুষ্ঠান করে না। কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে নিজেদের জেলা সম্মেলন চলছে। অনেক ক্ষেত্রে একই জেলায় আওয়ামী লীগ-বিএনপির অনুষ্ঠান হচ্ছে। আওয়ামী লীগ বিএনপিকে 'টার্গেট' করে কিছু করছে না।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা