প্রতীকী ছবি
জাতীয়

শপথ নিলেন শাহদাব আকবর

সান নিউজ ডেস্ক: সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিলেন ফরিদপুর-২ (সালথা-নগরকাদা-কষ্ণপুর) আসনের উপ-নির্বাচনে নির্বাচিত শাহদাব আকবর চৌধুরী লাবু। শপথগ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন তিনি। শাহদাব আকবর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে।

আরও পড়ুন:ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মঙ্গলবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কারচুপি করলে কঠোর ব্যবস্থা

প্রসঙ্গত, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান তার ছোট ছেলে শাহদাব আকবর। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৬৮ হাজার ৮১৪টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীকে পান ১৪ হাজার ৮৭৬টি ভোট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা