জাতীয়

নতুন সময়সূচিতে অফিস

আন্তর্জাতিক ডেস্ক: শীত চলে আসায় আজ (১৫ নভেম্বর) থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।

আরও পড়ুন: সীমান্তে সংঘর্ষ ডিজিএফআই কর্মকর্তা নিহত

গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

বিদ্যুৎসাশ্রয়ে এতদিন সকাল ৮টা থেকে চলছিল সরকারি অফিস। কিন্তু শীত মৌসুম আসায় দিন ছোট হয়েছে। বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৮টায় অফিসে আসা কষ্টকর। সেজন্য অফিস শুরুর সময় এক ঘণ্টা বাড়িয়ে ৯টা থেকে করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, শীত চলে আসায় অফিস টাইম ৮টা-৩টার জায়গায় ৯টা-৪টা করে দেওয়া হয়েছে। এটা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য।

এর আগে, গত ২৪ আগস্ট অফিস সময় ৮টা-৩টা করেছিল সরকার।

গত ১৩ নভেম্বর বীমা খাতের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত ও ব্যাংক সময়ের সঙ্গে সঙ্গতি রেখে আইডিআরএ এবং সব বিমা কোম্পানির অফিস সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৫ নভেম্বর থেকে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত নির্ধারণ করা হলো।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা