জাতীয়

ব‌রিশাল-ভোলা লঞ্চ চলাচল বন্ধ

সান নিউজ ডেস্ক : কোনো ঘোষণা ছাড়াই ব‌রিশাল-‌ভোলা রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বৃহস্প‌তিবার (৩ নভেম্বর) সকাল থেকে ব‌রিশাল নদীবন্দর ও ডি‌সি ঘাট থেকে কোনও লঞ্চ ভোলার উদ্দেশে ছেড়ে যায়‌নি। তেম‌নি ভোলা থেকেও কোনও নৌযান ব‌রিশালে আসে‌নি।

আরও পড়ুন : জেলহত্যা মামলা পলাতক আসামিদের সাজা কার্যকর হবে

ব‌রিশালের লঞ্চমা‌লিক স‌মি‌তি লঞ্চ বন্ধের কোনও কারণ না জানাতে পারলেও বিএন‌পি নেতারা বলছেন, ৫ নভেম্বর ব‌রিশালে বিএন‌পির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করেই নৌযান বন্ধ করা হয়েছে।

লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ব‌রিশাল-‌ভোলা রুটে যাতায়াতকারী নিয়মিত যাত্রীরা।

সাইফুল মৃধা নামে এক যাত্রী বলেন, ব‌্যবসায়ীক কাজে সকালে ভোলা যাওয়ার জন‌্য লঞ্চঘাটে আসি। এসে জানতে পা‌রি ভোর থেকে ভোলায় কোনও লঞ্চ যাচ্ছে না। আবার সেখান থেকেও কোনও লঞ্চ আসে‌নি ব‌রিশালে। এরপর স্পিডবোট ঘাটে গিয়ে দে‌খি, তাও চলছে না। তাই বাধ‌্য হয়ে ঘাটেই বসে আছি।

আরও পড়ুন : ফের মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

লঞ্চ চলাচল বন্ধের বিষয়ে মা‌লিক স‌মি‌তি কিছু না জানালেও বিআইড‌ব্লিউ‌টিএ’র নৌ নিরাপত্তা ও ট্রা‌ফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক ক‌বির হোসেন জানান, ভোলায় আওলাদ নামক এক‌টি লঞ্চে বুধবার হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে সকাল থেকে শুধু ভোলা রুটে লঞ্চ চলছে না। তবে মেহে‌ন্দিগঞ্জ ও মজু চৌধুরীর হাট রুটের লঞ্চগু‌লো এখনও চলাচল করছে।

এদিকে, ৫ নভেম্বর ব‌রিশালে বিএন‌পির বিভাগীয় গণসমাবেশের কারণেই বন্ধ করা হয়ে‌ছে লঞ্চ- এমনটাই বলছেন বিএন‌পি নেতারা। বিএন‌পির ব‌রিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, কোনও কিছুতেই ব‌রিশালের গণসমাবেশে জনস্রোত ঠেকানো যাবে না। প্রয়োজনে নেতাকর্মী ও সাধারণ মানুষ পায়ে হেঁটে, সাইকেলে, ট্রলার ও নৌকায় চেপে আসবেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা