জাতীয়

মহাসড়কে তীব্র যানজট 

সান নিউজ ডেস্ক: দেশের ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দীর্ঘ ৮ কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে ঢাকামুখী সড়কে গাজীপুরের বোর্ডবাজার থেকে আবদুল্লাহপুর এবং ময়মনসিংহমুখী সড়কের রাজধানীর খিলখেত থেকে টঙ্গীর মিলগেট পর্যন্ত দেখা দিয়েছে এ যানজট। এতে প্রয়োজন ছাড়া উত্তরা হয়ে গাজীপুরমুখী রাস্তায় যেতে নিষেধ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগ।

আরও পড়ুন : যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী সুনাক

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টি হলেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দেখা দেয় ভোগান্তি। সড়কের গর্ত-খানাখন্দে পানি জমে যান চলাচলে দেখা দেয় ধীরগতি। তাতে ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। তারই ধারাবাহিকতায় গতকাল (সোমবার) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে সড়কটিতে দেখা দিয়েছে যানজট। বিশেষ করে টঙ্গীর সেনাকল্যাণ ভবন ও মিলগেট এলাকায় বড় বড় গর্ত রয়েছে।। সেসব গর্তে পানি জমে থাকায় কোনো গাড়িই সামনে এগোতে পারছে না। এতে যানবাহনের গতি কমে গিয়ে উভয়মুখী সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, টঙ্গীর সেনাকল্যাণ ভবন, স্টেশনরোড ও মিলগেট এলাকায় সড়কের উভয় দিকেই রয়েছে বিশাল বড় বড় গর্ত। এসব গর্তে পানি জমে থাকায় যানবাহনগুলো সামনে এগোতে পারছে না। বিশেষ করে বেশি খারাপ অবস্থা টঙ্গীর মিলগেট এলাকায়। এখানে গর্ত আর বিআরটির প্রকল্পের কাজের কারণে সড়ক সংকুচিত হয়ে যানবাহন চলছে মাত্র এক লেনে। এতে স্বাভাবিক গতি কমে উভয় পাশেই দেখা দিয়েছে যানজট। যানবাহনগুলো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে একই জায়গায়। বিরক্ত হয়ে যাত্রীদের কেউ কেউ হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যে।

আরও পড়ুন: ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন

এদিকে, মঙ্গলবার (২৫ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম শাখা জানায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বৃষ্টি হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

আবদুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সের পরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, ‘টঙ্গীর গর্ত-খানাখন্দের কারণে কোনো গাড়িই আমরা ঠিকমতো গাজীপুরে পাঠাতে পারছি না। আবার গাজীপুরের গাড়িও মিলগেট একালায় আটকা পড়ছে। তাই উভয়মুখী সড়কে সকাল থেকেই মানুষজন ভোগান্তি পোহাচ্ছে।’

আরও পড়ুন: ফের যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৩

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মো. আলমগীর হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ চলছে। সিত্রাংয়ের কারণে সৃষ্ট বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন অংশে খানাখন্দ তৈরি হয়। ফলে ধীরগতিতে চলছে যানবাহন। যানজট নিরসনে ট্রাফিক বিভাগ কাজ করছে। আমরা আশা করছি কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা