জাতীয়

বেপরোয়া কিশোর গ‍্যাং, যুবক আহত

সান নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে বেপরোয়া কিশোর গ‍্যাংয়ের হামলায় ইমন (১৯) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। রোববার (১৬ অক্টোবর ) বিকেল ৩টায় রায়েরবাজার বৈশাখী মাঠের পাশে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

আহত ইমন বলেন, কিশোর গ‍্যাংয়ের লিডার ডাইল্ল‍্যা হৃদয় ও অ্যালেক্স ইমন গ্রুপের দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। আজকে ডাইল্ল‍্যা হৃদয় গ্রুপের দেলু ও চায়নাসহ পাঁচজন অ্যালেক্স ইমন গ্রুপের গ্যাংয়ের ওপর হামলা চালাতে গেলে আমাকে সামনে পেয়ে দেলু ও চায়নাসহ পাঁচ জন সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

তিনি বলেন, কিশোর গ‍্যাংয়ের ওই দুই লিডার বর্তমানে তারা জেল হাজতে আছে। আমি আলামিন গ্রুপের সদস্য আমাদের গ্রুপের সঙ্গেও তাদের পূর্ব শত্রুতা রয়েছে। পাঁচজনের মধ্যে আমি দুজনকে চিনতে পেরেছি বাকি তিনজনকে চিনতে পারিনি।

আরও পড়ুন: তথ্য সচিবকে অবসরে পাঠাল সরকার

অন্যদিকে, মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) বলেন, ইমন নামের এক ছেলেকে কুপিয়ে আহত করার খবর জানতে পেরেছি। তিনি ঢামেকে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। ইতোমধ্যে একটি টিমকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পরিবার ও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৯৬ বোতল ভারত...

খাগড়াছড়িতে শ্রমিক পেটানোর অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

খাগড়াছড়ির গুইমারায় রাস্তার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের উপর মারধরের অভিযোগ...

ডাব পাড়ার প্রলোভনে শিশুকে বলাৎকার

নোয়াখালীর চাটখিলে ডাব পাড়ার কথা বলে ডেকে নিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের...

ভুক্তভোগীর পরিচয় প্রকাশে প্রশ্নবিদ্ধ সাংবাদিকতার নৈতিকতা

গণমাধ্যম সমাজের দর্পণ— এই কথাটি যতটা সত্য, তার চেয়েও বেশি সত্য হলো, এই...

কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে...

 ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দেশের পথে এমটি নিনেমিয়া

সংযুক্ত আরব আমিরাত থেকে আরও এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ট্যাংকার জাহাজ এমটি...

আদিতমারীতে নন্দিনী হত্যাকাণ্ড ঘিরে সংঘর্ষ, এসপি-ওসি আহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শিশু নন্দিনী হত্যার ঘটনায় ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে...

মুন্সীগঞ্জ মাইক্রোবাস খাদে পড়ে দুবাই প্রবাসীর স্ত্রী নিহত, আহত- ১১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশের খাদে...

আদাবরে সংঘর্ষ: পুলিশ আহত, ৪ জন আটক

রাজধানীর আদাবরে ভয়ংকর ‘কব্জি কাটা’ ছিনতাই চক্রের আস্তানায় পুলিশের...

নোয়াখালী জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা