জাতীয়

বাইডেনের অভ্যর্থনায় প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে বুধবার সন্ধ্যায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : যুদ্ধ অবসানে প্রধানমন্ত্রীর ছয় দফা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইর্য়কে আসা রাষ্ট্র ও সরকার প্রধানগণের সম্মানে বুধবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ও তার পত্নী আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এখানে হোটেল লটেতে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘বাইডেন ও তার স্ত্রী অনুষ্ঠানে তাকে (শেখ হাসিনা) উষ্ণ অভ্যর্থনা জানান।’

তিনি বলেন, এ সময় উভয় নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তবে, পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি।

আরও পড়ুন : বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৯

তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে বাইডেনকে আমন্ত্রণ জানান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ছুটি অর্ধশতাধিক কারখানায়

শ্রমিক অসন্তোষে আবারও অস্থির হয়ে উঠেছে সাভার-আশুলি...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মাদারীপুরের জনজীবন, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

টানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মাদারী...

পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট বীজ আটক করলো বিজিবি

​পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০...

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা