কমেছে ইলিশের দাম
জাতীয়

কমেছে ইলিশের দাম

সান নিউজ ডেস্ক : নিষেধাজ্ঞা শেষে গত ২৩ জুলাই মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। মাছ ধরা শেষে তারা ট্রলার ভর্তি করে ঘাটে ফিরছেন। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ। আর তাতে বাজারে কমেছে ইলিশের দাম।

আরও পড়ুন: প্রদীপের ২০, স্ত্রীর ২১ বছরের কারাদণ্ড

বুধবার (২৭ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বাজারে আকারভেদে চার ধরনের মাছ পাওয়া যাচ্ছে। এসব ইলিশের দাম কমেছে কেজিতে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।

ইলিশ মাছের পাইকারি বিক্রেতারা জানিয়েছেন, চট্টগ্রাম অঞ্চলের সমুদ্রের মাছ এবং বরিশাল অঞ্চলের নদীর মাছ সমান হারেই পাওয়া যাচ্ছে। যার ফলে মাছের সরবরাহ স্বাভাবিক রয়েছে। দিন যত বাড়বে, সামনে মাছের দাম তত কমতেই থাকবে।

ব্যবসায়ী আব্দুল বারেক ঢাকা পোস্টকে বলেন, এখন মাছের সরবরাহ ভালো, সব জায়গার মাছই আছে। এখন বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী থেকে মাছ বেশি আসছে। যার ফলে মাছের দাম অনেক কমেছে। আগে এক কেজি ওজনের মাছ বিক্রি করতাম ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। সেটা এখন ১ হাজার থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের সরবরাহ বাড়ার পর ক্রেতার সংখ্যাও বেড়েছে।

আরও পড়ুন: দেশের জনসংখ্যা সাড়ে ১৬ কোটি

আরেক ব্যবসায়ী আলাল বলেন, সাগর-নদীতে আবারও মাছ এসেছে। যার ফলে মাছের দাম কমেছে। যদি ভরপুর মাছ পাওয়া যায়, তবে মাছের দাম আরও কমে যাবে। আগে চাঁদপুরের এক কেজি সাইজের ইলিশ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি করেছি, সেটা এখন সাড়ে ১২শ টাকায় বিক্রি হচ্ছে।

তবে ভিন্ন কথা বলছেন ক্রেতারা। তারা জানিয়েছেন মাছের সরবরাহ বেশি থাকলেও বিক্রেতারা দাম ছাড়ছেন না। যার ফলে খুব একটা দাম কমেছে এমনটা বলা যাচ্ছে না।

ক্রেতা মো. রাসেল ঢাকা পোস্টকে বলেন, বাজারে মাছ উঠেছে প্রচুর, কিন্তু বিক্রেতারা দাম ছাড়ছে না। অল্প আয়ের মানুষের জন্য এই দামে মাছ কেনা অসম্ভব হয়ে যায়। বেশিরভাগ দোকানে আগের দাম ধরে রেখেছে। তারা দাম না ছাড়লে ইলিশ মাছ না কিনেই হয়তো বাসায় ফিরে যেতে হবে।

আরেকটা ক্রেতা আব্দুল হাকিম বলেন, মাছ ধরার পর ভেবেছিলাম হয়তো দাম কমবে। তবে বাজার ঘুরে দাম কম মনে হচ্ছে না। ব্যবসায়ীদের কথা ব্যবসায়ীদের মতোই হবে, তবে আমার কাছে কম মনে হয়নি। আমাদের চাহিদা অনুযায়ী দাম অনেক বেশি মনে হচ্ছে।

আরও পড়ুন: ইমরান খানের দখলে পাঞ্জাব

কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, ৫০০ গ্রামের একটু বেশি ওজনের ইলিশের কেজি ৬০০ টাকা, ৬০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৭০০-৮০০ টাকা, ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৮০০-১০০০ টাকা এবং ১ কেজির বেশি ওজনের ইলিশের কেজি ১০০০-১২০০ টাকা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা