শুরু হচ্ছে আপিল বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম 
জাতীয়

শুরু হচ্ছে আপিল বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম 

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনার সৃষ্ট পরিস্থিতির কারণে ভার্চুয়াল পদ্ধতিতে সপ্তাহে দুদিন বসবেন আদালত। যার মধ্য দিয়ে এবার সর্বোচ্চ আদালতেও ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রমের যাত্রা শুরু হতে যাচ্ছে।

রোববার (১২ জুলাই) আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে গিয়ে দেখা যায়, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের পূর্নাঙ্গ বেঞ্চের সোমবারের কার্যতালিকায় ২০টি মামলা রয়েছে। বেঞ্চের অপর পাচ সদস্য হলেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান।

এর আগে দুপুরে বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচারকাজ পরিচালিত হবে মর্মে দেশের প্রধান বিচারপতি অনুমোদন দিয়েছেন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টে প্রত্যেক সপ্তাহের সোম ও বৃহস্পতিবার সকাল ১০টা হতে বেলা সোয়া ১টা পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে।

করোনাভাইরাসের সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ ছুটি চলাকালে গত ৯ মে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ জারি করে সরকার।

ফলে অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারকাজ পরিচালনার সুযোগ তৈরি হয়।

অধ্যাদেশটি গত ৯ জুলাই আইনে পরিণত হয়েছে। অধ্যাদেশের বিধান অনুসারে, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের ক্ষেত্রে ভার্চুয়াল কোর্টের জন্য পৃথক প্রাকটিস ডাইরেকশন, আইনজীবীদের জন্য ভার্চুয়াল কোর্টরুম ব্যবহার

ম্যানুয়াল, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানি করতে বিশেষ প্রাকটিস নির্দেশনা প্রকাশ করা হয়। প্রাকটিস ডাইরেকশনসহ ম্যানুয়ালে ব্যবহারিক দিক-নির্দেশনা রয়েছে।

গত ১১ মে থেকে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়। এরপর থেকে হাইকোর্টের পৃথক ১৩টি বেঞ্চে এবং আপিল বিভাগের চেম্বার কোর্টে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চলে আসছে।

এ অবস্থায় আজ ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত সংক্রান্ত বিজ্ঞপ্তি এল। এর মধ্য দিয়ে ভার্চুয়াল পদ্ধতিতে দেশের সর্বোচ্চ আদালতে বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যা দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা