জাতীয়

গাজীপুরের পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

রাস্তা বন্ধ করে কর্মস্থলে যাওয়া-আসা করায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধারে পুরস্কারের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে গাজীপুরের পুলিশ কমিশনার রাস্তা বন্ধ করে কর্মস্থলে যাওয়া-আসার বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। এ বিষয়ে তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরের পুলিশ কমিশনারের বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। তাঁর বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। রাস্তা বন্ধ করে কেন তিনি কর্মস্থলে যান, সে জন্য তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হবে।
উল্লেখ,প্রথম আলোয় গতকাল রবিবার ‘পুলিশ কমিশনার থাকেন ঢাকায়, রাস্তা বন্ধ করে ঢোকেন গাজীপুরে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তার প্রেক্ষিতেই এসব কথা বলেন তিনি।


জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখন প্রচুর নিয়োগ হচ্ছে। নিয়োগ বাণিজ্যে হলে সে খবর জানানোর আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। গত এক বছরে নিয়োগ বাণিজ্যের খবর হয়নি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চেয়ারে বসার পর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন গজিয়েছে। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন পরিচয়ে কেউ চাঁদাবাজি জড়িত হলে তা জানাবেন। উপদেষ্টা কেউ দুর্নীতি করলে সে খবর প্রকাশ করেন, তবে ভুল খবর প্রকাশ না করার অনুরোধ জানান তিনি।

ভারতে গ্রেপ্তার আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার চেষ্টা করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বিজিবি-বিএসএফের মধ্যে যথাযথ চ্যানেলে পাঠানোর নিয়ম আছে। সে ব্যবস্থাও নেওয়া যেতে পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব একেবারে নির্মূল না হলেও কমে এসেছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচন নির্ভর করে জনগণ ও রাজনৈতিক দলের ওপর। তারা নির্বাচনমুখী হলে অনেক সমস্যা কমে যাবে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। প্রধান উপদেষ্টা বলেছেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন জাতির আশা। সে আশা পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা