জাতীয়

করোনা: সশস্ত্র বাহিনীর ৭৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার (১২ জুলাই) পর্যন্ত সশস্ত্র বাহিনীর ৭৮ জনের মৃত্যু হয়েছে। আর করোনায় সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের ৬ হাজার ২০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, রোববার পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ৬ হাজার ২০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৭৫ জন। মারা গেছেন ৭৮ জন।

আইএসপিআর আরও জানায়, গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০৮ জন এবং কর্মরত ২ জন সেনা সদস্যসহ ১২ জনের মৃত্যু হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা