দুর্নীতি দমন কমিশন
জাতীয়

পাচারের টাকা ফেরত আনতে কাজ করছে দুদক

সান নিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (মানিলন্ডারিং) মো. মাহমুদুল হোসাইন খান বলেছেন, মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সঙ্গে কাজ করা হচ্ছে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় বঙ্গবন্ধু রেলসেতুর প্রকৌশলী নিহত

রোববার (৩ জুন) সকালে দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলার সমন্বিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে মানি লন্ডারিং আইন মোতাবেক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেহেতু যে অর্থগুলো দেশের বাইরে পাচার হচ্ছে তার সঙ্গে বিদেশি রাষ্ট্রগুলো জড়িত রয়েছে। সেক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতার প্রয়োজন।

তিনি বলেন, ‘আমরা বিদেশি রাষ্ট্রগুলোর কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এমএলএআর (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট) পাঠাই। যদি বিদেশি রাষ্ট্রগুলো সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করে তাহলেই আমাদের পক্ষে সম্ভব এই টাকাগুলো উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করা। ’

দুদক দেশের মধ্যে মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে শতভাগ সফল উল্লেখ করে মহাপরিচালক বলেন, আমরা প্রতিটি মামলায় সফল হয়েছি, আমাদের পক্ষে রায় হয়েছে।

মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িতদের নির্দিষ্ট কোনো তালিকা দুদকের কাছে নেই জানিয়ে তিনি বলেন, যখন যেটা পাই সেটা আমরা তালিকাভুক্ত করি। আমরা মিডিয়া ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তথ্য পাই। তখন আমরা তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করি।

আরও পড়ুন: লিবিয়ার পার্লামেন্টে অগ্নিসংযোগ

দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা চাই সবার মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে উঠুক। কেউ যেন দুর্নীতিপরায়ণদের প্রশ্রয় না দেয়।

এর আগে অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিরা। পরে কার্যালয় ঘুরে দেখেন তারা।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোসেন আখন্দ, দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা