কলকাতার উদ্দেশ্যে শ্যামলী এনআর বাস
জাতীয়

কলকাতার উদ্দেশ্যে শ্যামলীর বাস

সান নিউজ ডেস্ক: কোভিড মহামারির কারণে দীর্ঘ ২ বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা-কলকাতা ও ঢাকা-আগরতলা রুটে আন্তঃদেশীয় বাস সার্ভিস চালু হয়েছে।

আরও পড়ুন : ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা

শুক্রবার (১০ জুন) সকালে সাড়ে ৭টায় মতিঝিল বিআরটিসি কাউন্টার থেকে কলকাতার উদ্দেশ্যে শ্যামলী এনআর বাসটি ছেড়ে যায়।
এসময় বিআরটিএ কর্মকর্তরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কমলাপুর শ্যামলী এনআর থেকে জানা যায়, প্রথমদিনে বাসটি ৮ যাত্রী নিয়ে সরাসরি কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এছাড়া রাত ১০টায় আরেকটি বাস আগরতলা হয়ে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রতি শুক্রবার অথ্যাৎ চলতি মাসের ১৭ ও ২৪ জুন শ্যামলী এনআর বাস ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

জানা যায়, ঢাকা-শিলিগুড়ি, ঢাকা-খুলনা-ঢাকাসহ মোট চার রুটে প্রথমে আন্তঃদেশীয় বাস সার্ভিস চলবে। এরপর ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাস চলাচল করবে। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, চারটি রুটে বাস চলাচল শুরু হচ্ছে। ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাসের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

করোনার কারণে ২০২০ সালের মার্চে বন্ধ হয়ে যায় বাংলাদেশ-ভারতের বাস যোগাযোগ। চলতি বছরের মার্চে এই সেবা ফের চালুর পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় তা বাস্তবায়ন করা যায়নি। এসব রুটে বিআরটিসির তত্ত্বাবধানে বাস চালায় বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান শ্যামলী পরিবহন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২৬

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত ২৪ ঘণ্টায় পাল্টাপাল্টি হামলায় অন্তত ২৬ জন নিহত হয়...

ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের মামলা

জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানির অভিযোগে ৬০ বাণিজ্যিক অংশীদারের...

ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার

সরকারি ছুটির দিনে সরকারি দপ্তর বন্ধ থাকার কথা। কিন্তু ঝালকাঠি পৌর ভূমি অফিসে...

বর্ষাকালে ত্বকের যত্নে ৫ উপায়

বর্ষাকালে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় এবং জমে থাকা ঘাম আমাদের ত্বকের নানাভাব...

সিরাজদীখানে ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা