নিহতের প্রকৃত সংখ্যা ৪৯ নয় ৪১
জাতীয়
সীতাকুণ্ড অগ্নিকাণ্ড

নিহতের প্রকৃত সংখ্যা ৪৯ নয় ৪১

সান নিউজ ডেস্ক : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় তথ্য সংশোধন করে নিহতের সংখ্যা ৪৯ জনের পরিবর্তে ৪১ বলে জানিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষ।

আরও পড়ুন : দেশে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে কাজ করছি

সোমবার (৬ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও চমেক হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা বাসস।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো: মমিনুর রহমান নিহতের সংখ্যাগত তথ্য সংশোধন করে সাংবাদিকদের জানান, ‘সীতাকুণ্ডে মর্মান্তিক ঘটনায় নিহত কয়েকজনের লাশ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছিল।

আরও পড়ুন : গাফিলতি থাকলে বিচারের মুখোমুখি

সেখানে লাশ একবার গণনা করা হয়। পরে ওই লাশগুলো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরেকবার গণনা করা হয়। এতে সংখ্যা বেড়ে ৪৯ জন হয়েছিল।’

তিনি বলেন, ‘পরে সব লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে শুরু থেকে এখন পর্যন্ত সব হিসাব করলে মোট ৪১ জনের লাশ পাওয়া গেছে। আগে দেয়া তথ্যে ভুল ছিল, নিহতের প্রকৃত সংখ্যা ৪১ জন।’

আরও পড়ুন : আরও কমলো টাকার মান

অপরদিকে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান সাংবাদিকদের জানিয়েছেন, ‘বিভ্রান্তি এড়াতে এখন থেকে নতুন কোনো লাশ এলে তা সরাসরি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হবে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা